শনাক্তকরণে আঙ্গুলের ব্যবহারের দলীল



শুনে আশ্চর্য হবেন শনাক্তকরণে আঙ্গুলের ব্যবহারের দলীল রয়েছে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে। পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে -
أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَجْمَعَ عِظَامَهُ
“মানুষ কি মনে করে যে, আমি তার অস্থিগুলি একত্রিত করতে পারব না?”
এই পবিত্র আয়াত শরীফ নাযিল হবার পর কাফিররা এই পবিত্র আয়াত শরীফ নিয়ে হাসাহাসি শুরু করল। মৃত্যুর পর পুনরুজ্জীবন সম্পর্কে আবিশ্বাসীরা যুক্তি খাড়া করল মৃত ব্যক্তিদের অস্থি সমুহ খন্ড-বিখন্ড হয়ে মাটিতে মিশে যাওয়ার পর শেষ বিচার দিবসে আলাদা করে প্রত্যেককে কিভাবে শনাক্ত করা যাবে? মহান আল্লাহ পাক কি বুঝতে পারবেন কোনটা কার অস্থি? এটা কোন মতেই সম্ভব নয়। নাউযুবিল্লাহ! কাফিররা যখন এসব বলাবলি করতে লাগলো তখন মহান আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে ইরশাদ মুবারক করলেন -
بَلَى قَادِرِينَ عَلَى أَن نُّسَوِّيَ بَنَانَهُ
“বরং আমি তার আঙ্গুলের ডগাকেও সুবিন্যাস্ত করতে সক্ষম” (পবিত্র সুরা কিয়ামাহ শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩-৪)
অর্থাৎ মহান আল্লাহ পাক তাদের বললেন মৃত ব্যক্তিদের অস্থিসমুহ খ--বিখ- হয়ে মাটিতে মিশে যাওয়ার পর বিচার দিবসে আলাদা করে প্রত্যেককে শনাক্ত করতে তিনি সক্ষম এমনকি আঙ্গুলের ডগা দিয়েও তিনি মানুষদের শনাক্ত করতে সক্ষম। সুবহানাল্লাহ।
এখান থেকে শনাক্তকরণের সাথে আঙ্গুলের যে একটি নিবিড় সম্পর্ক আছে তা স্পষ্ট হয়ে উঠেছে। সুবহানাল্লাহ!

Previous
Next Post »