নিশিন্দা এর গুন!

Related image

                                                         নিশিন্দা


বাংলা নামঃ নিশিন্দা
ইংরেজি নামঃ Chaste Tree.
বিভাগ: Magnoliophyta
শ্রেণী: Magnoliopsida
বর্গ: Lamiales
পরিবার: Lamiaceae
গণ: Vitex
প্রজাতি: V. negundoবৈজ্ঞানিক নামঃ Vitex negundo Linn.
পরিবারঃ Verbenaceae.
অন্যান্য স্থানীয় নামের মধ্যে Samalu, Chaste Tree,Nochi, Nirgundi,Samalu উল্লেখযোগ্য ।
বর্ণনা: নিশিন্দা, এক প্রকার ছোট পর্নমোচী (প্রতি বছর পাতা ঝরে যায়) উদ্ভিদ। এটি গুল্ম এবং বৃক্ষের সংকর বলা য়ায়।পাঁচ মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হতে পারে।ঘন শাখা-প্রশাখা থাকে। ২ মি. থেকে ৫মি. পর্যন্ত লম্বা বৃন্তবিশিষ্ট যৌগিক পত্রের ৩/৫টি পত্রক থাকে। পত্রকগুলি অসমান ও ফুল নীলাভ ও বেগুন। পেনিকল ৩০ সে.মি. পর্যন্ত লম্বা হয়। ফল ছোট ডিম্বাকৃতির ও ড্রুপ। ছোট পর্নমোচী ( প্রতি বছর পাতা ঝরে যায়) উদ্ভিদ।
প্রাপ্তি স্থান: সমুদ্রের পাশে ভাল জন্মে। তবে বাংলাদেশ প্রায় সর্বত্র এই গাছের উপস্থিতি লক্ষ্য করা যায়।
 রাসায়নিক বিশ্লেষণ:  Flavonoids , alkaloids , diterpenoids , vitexin , casticin এবং steroidal হরমোন প্রিকার্সর Vitex Agnus-castus এর রাসায়নিক উপস্থিতি সনাক্ত করা হয়েছে.
ঔষধি গুণ
১। নিশিন্দার পাতা পরজীবী নাশক এবং এর যক্ষা ও ক্যান্সারবিরোধী গুণ রয়েছে।
২। পাতা গরম করে যে কোনো ফোলার উপর বা মচকানোর ব্যথা ও প্রদাহ স্থানে রেখে গরম কাপড় দিয়ে বেঁধে দিয়ে দিনে ৪/৫ বার বদলাবেন। এতে দুএকদিনের মধ্যে ফোলা কমে যাবে। দেহের যে কোনো স্থানের টিউমারে নিশিন্দা পাতা বেটে গরম করে প্রতিদিন লাগালে কয়েকদিনের মধ্যে টিউমার অদৃশ্য হয়ে যাবে।
৩। পাতার রস বা পাতা বেটে সরিষার তেলে পাক করে সে তেল ২/১ ফোঁটা কানে দিলে কানের রোগ আরোগ্য হয়। কানের সব ধরণের ব্যথায় ক্ষতেও এটি ব্যবহার করা যায়।
৪। পাতা চূর্ণ সিকি গ্রাম পরিমাণ খেলে (পূণবয়স্কদের জন্য) গুঁড়া কৃমির উপদ্রব কমে যায়।
৫। নিশিন্দ গেঁটে বাত সারায় (Ghani, 2003), গেটে বাত (Gout) রোগে নিশিন্দার পাঁচন মোক্ষম ওষুধ। সঙ্গে যদি জ্বর থকে, তবুও এতে সুফল পাওয়া যাবে। ৫ গ্রাম পরিমাণ পাতা সিদ্ধ করে ছেঁকে সে পানি খেতে হয়। তবে উচ্চ রক্তচাপ থাকলে খাওয়া ঠিক নয়।)
এছাড়া এটা হাপানি , ঠান্ডা জনিত রোগেও বিশেষ কার্যকরী। গাছের ডাল পালা পোকামাকড় রোধী । যৌন ইচ্ছা দমনের জন্য আগে  ব্যবহৃত হতো।

Previous
Next Post »