আজকে কী বাংলাদেশ, কী পাকিস্তান, কী ভারত কিংবা অন্য অনেক অনেক মুসলিম অধ্যুষিত দেশে এমন অনেক অনেক ইসলামী দলের নেতা পাওয়া যায়, যারা সমাজে নিজেদের প্রাধান্য বিস্তার করার জন্য বলে থাকে, তারা সমাজে, দেশে কিংবা বিশ্বে সম্মানিত দ্বীন ইসলাম কায়িম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য বদ্ধপরিকর। এজন্য তারা সাধারণ মুসলমান উনাদেরকে নানা প্রকার ধোঁকা প্রতারণা মিথ্যা গলাবাজির মাধ্যমে করায়ত্ত করার চেষ্টা করে। পাকিস্তান আমলে এমনি এক আন্দোলনকালে নওমুসলিম ঐতিহাসিক আবুল হোসেন ভট্টাচার্যকে ডেকে তার উস্তাদ মুহতারাম নসীহত করে বলেছিলেন, হে আবুল হোসেন! তোমার এবং তোমার কথিত ইসলামী আন্দোলনের নেতাদের কারো শরীরের মধ্যে তো সম্মানিত দ্বীন ইসলাম বা সুন্নাহ শরীফ উনাদের লেশমাত্র চিহ্ন দেখি না। তোমরা যদি তোমাদের মাত্র সাড়ে তিন হাত শরীরের মধ্যে সম্মানিত দ্বীন ইসলাম ও সুন্নাহ শরীফ উনাদের আদর্শ ঐতিহ্য কায়িম করতে না পারো, তাহলে কি করে কোনো উপায়ে তোমরা এই লক্ষ লক্ষ বর্গমাইলের দেশে ইসলাম কায়িম করবে, ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে? উস্তাদের এমন কথায় আল্লামা আবুল হোসেন ভট্টাচার্যের মধ্যে দারুন সচেতনতা সৃষ্টি হয়।
সত্যিই তো, যদি আমরা নিজেরা নিজেদের মাত্র সাড়ে ৩ হাত দেহের মধ্যে যদি সম্মানিত দ্বীন ইসলাম ও সুন্নাহ শরীফ উনাদের নিয়ম-কানুন, আইন তথা আদেশ নিষেধ প্রতিষ্ঠিত করতে না পারি, কায়িম করতে না পারি, তাহলে কি করে সমাজে দেশে কিংবা সারা দুনিয়াতে সম্মানিত দ্বীন ইসলাম কায়িম করতে পারি? সেই চিন্তা ফিকির করে আমাদেরকে সর্বপ্রথম নিজের দেহ, কল্ব ইত্যাদিকে সম্মানিত দ্বীন ইসলাম উনার রঙ্গে সুশোভিত করতে হবে। নতুবা দেশে বা বিশ্বে ইসলাম কায়িম করার ওয়াজ করা, বয়ান করা, বক্তৃতা দেয়া, স্বপ্ন দেখানোটা বিরাট মুনাফিকি বলেই পরিগণিত হবে। নাউযুবিল্লাহ!

EmoticonEmoticon