চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের অবদান

 Image result for চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের অবদান



যাকারিয়া_আর_রাযী (842-932)। পুরো নাম আবু বকর মুহাম্মদ ইবন যাকারিয়া আর-রাযী। একাধারে ছিলেন চিকিৎসাবিজ্ঞানী, রসায়নবিদ, দার্শনিক ও ভূ-তত্ত্ববিদ। চিকিৎসাবিদ্যায় তাঁর অবদানগুলির কয়েকটি আমরা এখানে সংক্ষেপে তুলে ধরছি :
.

1) তাঁকে ‘শিশু চিকিৎসার জনক’ বলা যেতে পারে। কারণ তিনিই প্রথম শিশু রোগ, লক্ষ্মণ ও সেগুলির উপশম নিয়ে গ্রন্থ লেখেন। তিনিই প্রথম বলেছিলেন জ্বর হলে ‘ওয়াটার থেরাপি’র কথা।
.
2) তিনিই প্রথম হাম ও বসন্ত রোগ নিরূপণ করেন এবং পার্থক্য উভয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করেন।
.
3) তিনি পর্যবেক্ষণ দ্বারা গরুর বসন্ত রোগ নির্ণয় করেন এবং সংশ্লিষ্ট গো-পালকদের প্রতিরোধ ক্ষমতা নিয়েও লেখেন।
.
#1720 সাল নাগাদ লেডি ওর্টলে মন্টেগু তুরস্ক ভ্রমণকালে আর-রাযির দেখানো পথে তুরস্ক, মধ্য এশিয়া ও সমস্ত উত্তর আফ্রিকা জুড়ে গো-পালকদের বসন্ত রোগ প্রতিরোধ ক্ষমতার উল্লেখ করেন। এইসময়ই আর-রাযির ‘কিতাব ফি আজ জাদারি আল হাসবা’ (গুটি বসন্ত ও হামের সংক্ষিপ্ত বিবরণ) বইটি ল্যাটিনে অনুদিত হয়, ওর্টলে একইভাবে বসন্ত রোগ প্রতিরোধ সম্পর্কে লেখেন।
.
পরবর্তীতে এডওয়ার্ড জেনার বসন্ত রোগে আক্রান্ত গরুর দেহ হতে সিরাম নিয়ে একই পদ্ধতিতে বসন্ত রোগ প্রতিরোধকল্পে টীকা তৈরি করেন।
Previous
Next Post »