আমরা জানি, পবিত্র দ্বীন ইসলাম উনার ভিত্তি পাঁচটি। যথা:-
(১) পবিত্র কালিমা শরীফ, (২) পবিত্র নামায, (৩) পবিত্র রোযা, (৪) পবিত্র হজ্জ, (৫) পবিত্র যাকাত।
এখানে ‘ভিত্তি’ দ্বারা উদ্দেশ্য হলো পবিত্র দ্বীন ইসলাম উনার বুনিয়াদী কাজ বা মৌলিক কাজ।
এখানে ‘ভিত্তি’ দ্বারা উদ্দেশ্য হলো পবিত্র দ্বীন ইসলাম উনার বুনিয়াদী কাজ বা মৌলিক কাজ।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে, “হযরত আবু রযীন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে (হযরত আবু রযীন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) বললেন, আমি কি আপনাকে পবিত্র দ্বীন ইসলাম উনার মূল বিষয় সম্পর্কে জানিয়ে দিবো না? যা দ্বারা আপনি দুনিয়া ও আখিরাতে কল্যাণ হাছিল করতে পারবেন। আর তা হলো আপনি আহলে যিকির উনার মজলিসে বসুন। আর যখন আপনি একাকী হবেন যথাসম্ভব আপনার জবানে মহান আল্লাহ পাক উনার যিকির সঞ্চালিত করুন। আর মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক হাছিলের লক্ষ্যে পরস্পর মুহব্বত করুন এবং মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি হাছিলের লক্ষ্যে বিদ্বেষ পোষণ করুন।”
আলোচ্য পবিত্র হাদীছ শরীফ থেকে বোধগম্য বিষয় হলো- দুনিয়া ও আখিরাতে কল্যাণ হাছিল করতে হলে আহলে যিকির তথা ওলীআল্লাহগণ উনাদের ছোহবত মুবারক অর্জন করা, সদা-সর্বদা মহান আল্লাহ পাক উনার মুবারক যিকিরে মশগুল থাকা। সর্বোপরি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক হাছিলের জন্য কারো সাথে বন্ধুত্ব স্থাপন করা আবার কারো সাথে বিদ্বেষ পোষণ করা।

EmoticonEmoticon