মহান আল্লাহ পাক উনার মনোনীত নবী ও রসূল হযরত নূহ আলাইহিস সালাম উনার কিশতীর ঘটনা সম্পর্কে মুসলমান মাত্রই সকলেই অবহিত। হযরত নূহ আলাইহিস সালাম উনার আহ্বানে সাড়া না দিয়ে উনার যারা বিরোধিতা করেছিল তাদেরকে সমুলে ধ্বংস করে দেয়ার জন্য মহান আল্লাহ পাক তিনি উনার সম্মানিত নবী ও রসূল আলাইহিস সালাম উনাকে কিশতী তৈরি করার জন্য বললেন এবং জানালেন, আপনাকে মেনে আপনার কিশতীতে যারা উঠবেন কেবল উনারাই মহাপ্লাবন থেকে রক্ষা পাবেন। আর বাকী সব ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যাবে। অতঃপর তাই করা হয়েছে। এমনকি হযরত নূহ আলাইহিস সালাম উনার ছেলে কেনান অবাধ্য হওয়ার কারণে তাকেও ধ্বংস করে দেয়া হয়েছে। এই ছিল হযরত নূহ আলাইহিস সালাম উনার কিশতী সম্পর্কে সংক্ষিপ্ত ঘটনা। অর্থাৎ উক্ত কিশতীতে যারা উঠেছিলেন শুধুমাত্র উনারাই অথৈ পানিতে ডুবে যাওয়া থেকে প্রাণে বেঁচে গিয়েছিলেন। সুবহানাল্লাহ!
এখন হচ্ছে আখিরী যামানা। আখিরী নবী ও রসূল, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যামানা। তিনি উনার সম্মানিত আহলু বাইত ও আওলাদ আলাইহিমুস সালাম উনাদেরকে মানুষদের জীবন রক্ষাকারী হযরত নূহ আলাইহিস সালাম উনার সুমহান কিশতী মুবারকের সাথে তুলনা দিয়েছেন। যেমন পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে রয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
ان مثل اهل بيتى فيكم مثل سفينة حضرت نوح عليه السلام من ركبها نجا ومن تخلف عنها هلك

অর্থ: নিশ্চয়ই আমার সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা হযরত নূহ আলাইহিস সালাম উনার কিশতীর ন্যায়। উক্ত কিশতীতে যারা উঠেছিলেন উনারাই কেবল মুক্তি পেয়েছিলেন। আর উক্ত কিশতীতে যারা উঠেনি তারা হালাক বা ধ্বংস হয়ে গিয়েছিল। (মিশকাত শরীফ)
কাজেই, আখিরী উম্মত যদি ইহকালে হিদায়েত এবং পরকালে নাজাত বা মুক্তি পেতে চায় তবে একমাত্র উসীলা হচ্ছেন সম্মানিত আহলে বাইতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে মুহব্বত করা, উনাদেরকে সম্মান করা, উনাদের খিদমত করা। বিপরীতে উনাদের সমালোচনা ও বিরোধিতা করা থেকে বিরত হওয়া।
স্মরণীয় যে, বর্তমান যামানায় ঢাকা রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা এবং উনার সম্মানিত আহলু বাইত কারীম আলাইহিমুস সালাম উনারাই পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত সম্মানিত আহলে বাইতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!
অতএব, উনাদের ব্যাপারে খুবই সাবধান সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে যে, উনাদের সাথে যারা সামান্য তায়াল্লুক-নিসবত, মুহব্বত রাখবে নিঃসন্দেহে উনারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন। সুবহানাল্লাহ!

EmoticonEmoticon