দোষ



মানুষে বলে আর কতটুকু
তার চেয়েও দোষ আমার বেশি
প্রকাশ হয় উহা যতটুকু
বাতিনে তুলনায় রাশি রাশি।
ভালো বলে কিছু নেই
আমার জীবনে আমল
পরপারে হই নিঃস্ব আমি
নেই কোনো সম্বল।
আহ! আফসুস আর পরিতাপ
আমার জীবন তরে
নফসের সাথে পারি না যে
ইছলাহী জিহাদ করে।
ফিকির করিলে বেহুঁশ হই
মোর জিন্দেগী চালনায়
কি করিলে পাবো মুক্তি?
আমি তো অসহায়।
ধিক্কার দেই আমি নিজকে
হে হতভাগা নাজমুল
তোর জীবনে নেই কিছু ঠিক
সবই তো দেখি ভুল।
তুই নাদান মূর্খ অথর্ব
আর কঠিন ধোঁকাবাজ
নিজকে নিজে ধোঁকা দিস
নেই তোর শরম লাজ।
এখনও বুঝিস না কেন?
তোর হায়াততো দেখি শেষ
মরার পরে মূল্য নেইতো
যতই করিস কোশেশ।
শীর্ষ নিয়ামত পাবার পরও
ক্বদর যে করিস না
তাযীম তাকরীম এখনও কর
গাফিল হয়ে রহিস না।
মুবারক ক্বদমে হাত রেখে
কর তুই তওবা
ইস্তিকামাত থেকো হয়ে যা
ইছলাহী কুরবা।
লিখেছেন ; -মাওলানা মুহম্মদ
নাজমুল হুদা ফরাজী।
Previous
Next Post »