চন্দ্র মাসের চাঁদ যেদিন দেখা যাবে সেদিনেরই চাঁদ হিসেবে গ্রহণ করতে হবে; তিন দিনের বা দু’দিনের চাঁদ- মন্তব্য করা শরীয়তসম্মত নয়

 


পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে। বিশিষ্ট তাবিয়ী হযরত আবুল বাখতারী রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা পবিত্র উমরা উনার জন্য বের হলাম। যখন আমরা বাতনে নাখলা নামক স্থানে অবতরণ করলাম। তখন আমরা জামায়েত হয়ে নতুন চাঁদ দেখতে লাগলাম। জনতার মধ্যে কেউ বললেন, এটি এক দিনের চাঁদ, আর কেউ বললেন, এটি দুই দিনের চাঁদ। তারপর আমরা বিশিষ্ট ছাহাবী হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে সাক্ষাৎ করলাম এবং বললাম, আমরা পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার চাঁদ দেখেছি। আর জনতার মধ্যে কেউ বলেছেন যে, তা তিন দিনে চাঁদ এবং কেউ বলেছেন, তা দুই দিনের চাঁদ। তখন তিনি বললেন, আপনারা কোন রাতে চাঁদ দেখেছেন? আমরা বললাম, আমরা অমুক রাতে চাঁদ দেখেছি। তিনি বললেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, মহান আল্লাহ পাক তিনি চাঁদ দেখার সময় নির্ধারিত করেছেন। কাজেই, আপনারা যে রাতে চাঁদ দেখেছেন তা সেই রাতেরই চাঁদ। (মুসলিম শরীফ, মিশকাত শরীফ, ফিক্বহুস সুনানি ওয়াল আছার শরীফ)
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ থেকে জানা গেল যে, বর্তমান মুসলিম সমাজে চাঁদের আকৃতির ছোট বড় হওয়াকে কেন্দ্র করে প্রচলিত চাঁদটি তিন দিনের অথবা চাঁদটি দুই দিনের ইত্যাদি ইত্যাদি মন্তব্য করা পেশ করা বৈধ নয়। বরং যে রাতে চাঁদকে সর্বপ্রথম দেখা যাবে, তা সে রাতেরই চাঁদ- এ বিষয়টি আমলে নেয়া অতি জরুরী।
Previous
Next Post »