আবে যমযম (এগার)



যমযম এর পবিত্র পনির প্রতি আদবঃ
যমযম এর মুবারক পানি সন্মানিত ২টি কারনে। প্রথম কারণ হল হযরত ইসমাঈল আলাইহিস সালাম উনার পা মুবারক র্স্পশ করেছিলেন এই পানিতে। আর দ্বিতীয় ও মূল কারণ হচ্ছে আল্লাহ পাকের হাবীব হুজুর পাক সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম উনার সিনা মুবারক চাকের সময় এ পানি ব্যবহার করা হয়। আপনারা জানেন হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রউজা শরীফে যে মাটি উনার জিসিম মুবারকে স্পর্শ করেছে সে মাটি মুবারক আল্লাহ পাক উনার আরশে মুয়াল্লার চাইতে লক্ষ কোটি গুন বেশী মর্যাদা বান (সুবাহান আল্লাহ্।) আর উসুলের কিতাবে আছে তিন প্রকার পানি দাড়িয়ে পান করতে হয়। এক যমযম এর পানি দুই ওজুর অবশিষ্ট পানি ও তিন শায়েখের খাওয়া(ঝুটা) পানি। যমযমের পানি দাড়িয়ে ক্বিবলা মুখী হয়ে নেক নিয়তে পান করলে ফায়দা পাওয়া যায়। আল্লাহ্ পাক আমাদের সকলকে যামানার ইমাম রাজারবাগ শরীফের মামদুহ্ হযরত মুর্শীদ কিবলা আলাইহিস সালাম উনার আহলে বাইত আলাইহিমুস সালাম গনের উছিলায় যমযম ইঁদারার(কূপের) পানির যথাযথ তাজিম তাকরিমের সাথে ব্যবহার করার তাওফীক দান করুন। -আমিন
Previous
Next Post »