হালাল হারাম নিয়ে নানা কথা (ফুড কালার)-উপাদানের নাম: Patent Blue V



উপাদানের নাম: Patent Blue V ( প্যাটেন্ট ব্লু ভি) ই-কোড: E-131 ( ই-১৩১) এছাড়াও
Food Blue 5, Sulphan Blue, Acid Blue 3, L-Blau 3, C-Blau 20, Patentblau V, Sky Blue, or C.I. 42051 নামেও পরিচিত।
উৎস: ক্যামিক্যাল কম্পাউন্ড।
যেসব পদ্ধতিতে প্রস্তুত হয়: সিনথেটিক পদ্ধতিতে প্রস্তুত হয়। ব্যবহার: অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রে এটি খাবারের রঙ হিসেবে নিষিদ্ধ, কারণ স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা ধারণা করে যে- এটি এলারজিক রিয়েকশনের কারণ। ঐসব দেশে শিশুদের জন্য এটি নিষিদ্ধ। ডেন্টালে এবং বায়োপসীতে চিহ্নিত করার কাজে রং হিসেবে ব্যবহৃত হয়।
উপাদানের আনবিক গঠনের পরিবর্তন: সিন্থেটিক বলে এক্ষেত্রে প্রযোজ্য নয়।
বর্ণনা: পানিতে সহজেই দ্রবণীয়। হালাল বলে সব ধর্মের লোকেরাই এটি ব্যবহার করতে পারে।
সিদ্ধান্ত: হালাল; তবে হারাম দ্রবণ, যেমন- এলকোহল সহযোগে ব্যবহৃত হলে তা হারাম হবে।
Previous
Next Post »