মহিলাদের জন্য কোন জিহাদ নেই, হিজাব বা পর্দা রক্ষা করাই হচ্ছে মহিলাদের জিহাদ

 


এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন,একদা মহিলারা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট এসে বললেন ইয়া রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
পুরুষ লোকেরা মহান আল্লাহ পাক উনার পথে জিহাদে অংশগ্রহণ করে ফযীলত লাভ করেছেন। আমাদের জন্য কি এমন আমল আছে যার দ্বারা আমরা মুজাহিদগণ উনাদের মত ফযীলত, মর্যাদা-মর্তবা লাভ করতে পারি?
জাওয়াব মুবারকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যারা পর্দার সাথে অবস্থান বা বসবাস করবে উনারাই মহান আল্লাহ পাক উনার পথে জিহাদকারী মুজাহিদগণ উনাদের সমমর্যাদা ফযীলত লাভ করবে।”
Previous
Next Post »